সৌদি আরব সফরে যেতে পারেন সি



 সৌদি আরব সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর সফর ঘিরে একটি সম্মেলন আয়োজনেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ কথা জানিয়েছেন। কয়েক দিন আগেই সি তৃতীয় মেয়াদে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের প্রধান নির্বাচিত হয়েছেন। খবর এএফপির।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলাপের পর রিয়াদ ও বেইজিংয়ের মধ্যে ‘ঐতিহাসিক ও দৃঢ় সম্পর্কের’ ভূয়সী প্রশংসা করেন ফয়সাল।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ফয়সাল বিন ফারহান বলেন, ‘চীনের প্রেসিডেন্টের সৌদি সফরের আগে গুরুত্বপূর্ণ সময়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও আরব দেশগুলোর মধ্যে একটি শীর্ষ সম্মেলন ‘আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে’ সৌদি আরব।

গত এক দশক ক্ষমতায় আছেন সি। গত সপ্তাহে নিজের ক্ষমতা আরও এক মেয়াদের জন্য বাড়িয়ে নিয়েছেন তিনি। করোনাভাইরাস মহামারির শুরুর দিনগুলো থেকে তাঁকে মাত্র একবার চীন ছাড়তে দেখা গেছে। সেপ্টেম্বরে তিনি কাজাখস্তান ও উজবেকিস্তান সফর করে

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় ওয়াংকে উদ্ধৃত করে বলা হয়, দেশটির সার্বিক কূটনীতিতে অগ্রাধিকার পেয়ে আসছে সৌদি আরব।

সি ২০১৬ সালের জানুয়ারিতে সৌদি আরব সফর করেন। এক বছর পর মোহাম্মদ বিন সালমানকে দেশটির যুবরাজ ঘোষণা করা হয়। তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। ২০১৯ সালের শুরুতে চীন সফর করেন সৌদির এই ‘ডি ফ্যাক্টো’ শাসক।

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1