মৃত্যুশূন্য দিনে ৪৮ জনের করোনা শনাক্ত

 

করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি: 

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৫৪ জনের। এ সময়েও কারও মৃত্যু হয়নি।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭২। আগের দিন শনাক্ত হয়েছিল ১ দশমিক ৭৯ শতাংশ।দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।



করোনাভাইরাস থেকে আরও পড়ুন

  • করোনাভাইরাস 
  • স্বাস্থ্য  
  • স্বাস্থ্য অধিদপ্তর

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator *

নবীনতর পূর্বতন
Post ADS 1
Post ADS 1